লেংটার মেলায় যাওয়ার পথে ট্রলার ডুবে নিহত ৩


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৩০ মার্চ ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনায় ট্রলার ডুবে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। চাঁদপুরের বেলতলির লেংটার মেলায় যাওয়ার পথে ট্রলারটি ডুবে নিহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন সাত্তার (৪০), জহুরা বেগম (৭০) ও কাঞ্চন (৬৮)। তারা ঢাকার রায়পুরাসহ বিভিন্ন এলাকার বসিন্দা।

নারায়ণগঞ্জের বন্দরের নৌ-ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহআলম জানান, রাজধানীর রামপুরা থেকে ২৫-৩০ জনের একটি একদল ইঞ্জিনচালিত ট্রলারে কুমিল্লার বেলতলিতে সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিল। সন্ধ্যায় সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনায় অতিরিক্ত ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।

তখন অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাত্তার, জহুরা বেগম ও কাঞ্চনের মৃত্যু ঘটে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

শাহাদাত/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।