মেঘনায় আরও ৫ মরদেহ, নিহতের সংখ্যা বেড়ে ১৬


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০২ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় শিশুসহ ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাঈল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)। তারা রাজধানীর রামপুরা এলাকার বাসিন্দা ছিল।

এরআগে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটনায় রাত থেকে শনিবার পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন- সাত্তার মিয়া (৪০), জোহরা বেগম (৭০), কাঞ্চন বেগম (৬৮), লামিয়া আক্তার (১২), রুবিনা (৩০), সাফিয়া (৪৫), জানু আক্তার (৩৫), জয়বুুন্নেছা (৬০), শান্তা আক্তার (৩২), বানু আক্তার (৪৫) ও শিল্পী বেগম (৩৪)।

সোনারাগাঁও থানা পুলিশের উপপরিদশর্শক (এসআই) মাকসুদুর রহমান জানান, মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সকাল থেকে ডুবুরিরা মরদেহ উদ্ধারের কাজ করছিল। দুপুরে নদীতে ৫ জনের মরদেহ ভাসতে দেখে ডুবুরিরা সেগুলো উদ্ধার করে। পরে স্বজনরা নিহতদের সনাক্ত করলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।