পুটখালি সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার


প্রকাশিত: ০৩:০৭ এএম, ০৫ এপ্রিল ২০১৭

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে মঙ্গলবার রাতে দুটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুটখালী গ্রামের একটি কবরস্থানে একদল সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তারা একটি হাতব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে দুটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।