শনিবার রংপুর মেডিকেল কলেজ খুলছে


প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকা রংপুর মেডিকেল কলেজ শনিবার ২৫ এপ্রিল  খুলে দেওয়া হচ্ছে। সেই সাথে শুক্রবার ২৪ এপ্রিল শিক্ষার্থীদের নিজ নিজ হলে ওঠারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের এক সভার সিদ্ধান্তের পর বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কলেজ ও হল খুলে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় সকলে একমত হন। শুক্রবার কলেজের ৪টি হোস্টেলে শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয় পত্র দেখিয়ে হলে উঠতে পারবে। এছাড়া শনিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। সভায় কলেজ উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবু তালেবসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে রংপুর মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।