আগুনে পুড়ে দশ বাড়ি ভস্মিভূত


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫

চট্টগ্রামের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।