বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজ ডুবি
ফাইল ছবি
কয়লাবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাহাজটি ৮০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল। ডুবে যাওয়া জাহাজটিতে থাকা ১২ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অরডিনেশন সেলের (ডব্লিউটিসি)।
আরএস/পিআর