ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আটক ১০


প্রকাশিত: ০৭:২৬ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ১০ দালালকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সদর হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার হাসপাতালে অভিযান চালিয়ে দালাল সন্দেহে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ১০ জনকে আটক করা হয়েছে। তবে দালাল ছাড়া বাকিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে বলে।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকবর হোসেন চৌধুরী বলেন, সাধারণ রোগীদের অভিযোগ ছিল দালালদের কারণে তারা হাসপাতালে ঠিকমত চিকিৎসা সেবা পান না। এ বিষয়টি পুলিশকে জানানো হলে তারা হাসপাতালে অভিযান পরিচালনা করেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।