এবার মতিন-ওয়াইয়াজ হোসেনের ভোট বর্জন
ভোট কারচুপি ও কেন্দ্র দখলসহ অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার ভোট বর্জন করলেন মেয়র প্রার্থী ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন ও ইসলামী আন্দোলনের ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে সাংবাদিকদের ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন প্রার্থী এম এ মতিন ও ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি জান্নাতুল ইসলাম।
চড়কা প্রতীকে মেয়র প্রার্থী এম এ মতিন জানান, অধিকাংশ কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীনরা। এখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। ভোট কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। তাই নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি।
এমএএস/পিআর