রাজবাড়ীতে পেঁয়াজের বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীর জ‌রিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৯ মে ২০২৬

রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দিতে পেঁয়াজ বাজারে ধলতা (ওজনে বেশি রাখা) বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল সোয়া ১০ টার দিকে বা‌লিয়াকা‌ন্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এ তথ্য জানান।

তি‌নি জানান, সকাল ৭ থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার সমাধিনগর এবং বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ধলতা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধলতা দাবি করার দায়ে সমাধিনগর বাজারের অর্জুন মণ্ডলকে ১ হাজার এবং বহরপুর বাজারের তেজারত শেখকে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সেই সঙ্গে সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া হাটে আনা কৃষকের পণ্যের নিট ওজনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশের প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনের দিক দিয়ে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। জেলার সবচেয়ে বে‌শি পেঁয়াজ উৎপাদন হয় বালিয়াকা‌ন্দি, কালুখালী পাংশায়। ফলে এই জেলা থেকে দেশের পেঁয়া‌জ চা‌হিদার বৃহত্তর এক‌টি অংশ পূরণ হয়। এক‌টি অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে কৃষকদের ঠকিয়ে মণে ২ থেকে ৩ কেজি বা কিছু কিছু সময় আরও বে‌শি পেঁয়াজ নেয়।

গত ২৭ এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) না‌সির-উল-‌দৌলা স্বাক্ষরিত পেঁয়াজ ও আমসহ বিভিন্ন কৃষি পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ওজনের অনিয়ম সংক্রান্ত জেলা প্রশাসকদের এক‌টি চিঠি ইস্যু করেন। যার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন রাজবাড়ীর পেঁয়াজের হাটগু‌লোতে ধলতা বন্ধে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন। এবং পরবর্তীতে ধলতা বিরোধী অভিযান শুরু হয়।

রুবেলুর রহমান/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।