গাজীপুরে সাংবাদিক নির্যাতনে প্রতিবাদ


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৩ এপ্রিল ২০১৭

বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের ওপর লাইফওয়ে নামের একটি এমএলএম কোম্পানির কর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদ ও দায়ীদের বিচার দাবি করে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে গাজীপুরের রাজবাড়ি সড়কে স্থানীয় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের রিপোর্টার ইকবাল আহমদ সরকার, এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি এম নজরুল ইসলাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, আরটিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, মাছরাঙ্গা টেলিভিশনের ফারদিন ফেরদৌস, চ্যানেল নাইনের আসাদুজ্জামান সাদ, মোহনা টেলিভিশনের আতিকুর রহমান আমিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা।

বক্তারা বলেন, ভুয়া এমএলএম কোম্পানি লাইফওয়ে প্রতারণার মাধ্যমে নিরীহ লোকদের প্রতারিত করে আসছে। সম্প্রতি তাদের অপকর্মের রিপোর্ট করতে গেলে বাংলাভিশনের রিপোর্টার ও ক্যামেরা পার্সনের ওপর হামলা করা হয়। এ ঘটনায় দায়ীদের বিচার ও মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জোর দাবি করেন বক্তারা।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।