টঙ্গীতে ৫০০ পুলিশের অভিযান


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৩ এপ্রিল ২০১৭

গাজীপুরে টঙ্গীর ১৫টি ওয়ার্ডে একযোগে জঙ্গি ও মাদকবিরোধী চিরুনি অভিযান শুরু হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে এ অভিযান শুরু করে গাজীপুর জেলা পুলিশ। এই অভিযানে রয়েছেন পুলিশের ৫০০ সদস্য।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, টঙ্গী রাজধানী ঢাকার পাশের জেলা হওয়ায় এখানে জঙ্গি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক আসামি অবস্থান থাকতে পারে।

সে লক্ষ্যে টঙ্গীর ১৫টি ওয়ার্ডকে ৬০টি ভাগে বিভক্ত করে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গাজীপুর জেলা পুলিশের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।