টঙ্গীর ১৫ ওয়ার্ডে পুলিশের ‘সাঁড়াশি’ অভিযান


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৩ এপ্রিল ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকায় রোববার দুপুর থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে আটক করেছে পুলিশ ।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ জানান, শিল্প শহর টঙ্গী, রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতাকর্মী, মাদক ব্যবসায়ী, ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে- এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। গাজীপুর সিটির টঙ্গী এলাকার ১৫টি ওয়ার্ডকে ৬০ ভাগে বিভক্ত করে পাঁচ শতাধিক পুলিশ দুপুর আড়াইটার দিকে একযোগে অভিযান শুরু করে। অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত।

অভিযানকালে (টঙ্গীর বনমালা ও আরিচপুর এলাকা থেকে) বিপুল পরিমাণ জিহাদি বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশা কী- এসব বিষয় মাথায় রেখে একযোগে অভিযান চালানো হচ্ছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।