কালীগঞ্জে ৩ ইটভাটা মালিকের জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে জামালপুর ইউনিয়নের তিন ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদণ্ড দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদফতরের উদ্যোগে ও কালীগঞ্জ ইউএনও’র নেতৃত্বে মেসার্স ভূইয়া ট্রেডিং কর্পোরেশন (বিটিসি), রফিকুল ইসলাম কিরণ মালিকানাধীন মেসার্স স্টার ট্রেডিং কর্পোরেশন (এসটিসি) ও হাছেন আলী হাছু মালিকানাধীন মেসার্স হাছেন আলী অ্যান্ড কোং (এমএইচএ) নামের তিন ইটভাটায় অভিযান চালানো হয়।
এ সময় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ওই তিন ইট ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইনে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক অনিতা ঘোষ, উত্তম কুমার, কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।
আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি