সাতকানিয়া-লোহাগাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৯৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০২ মে ২০১৫

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৩ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও ৫ জন আন্তঃজেলা ডাকাত। এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে সাতকানিয়া-লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জামায়াত কর্মী ১৫ জন, শিবির কর্মী ৮ জন, পাঁচজন ডাকাত ও ৬৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।