বজ্রপাতে ধান ক্ষেতেই মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আব্দুল কাদের (১৮) ও হরি ভক্ত দাস (৪৫) নামে ২ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল কাদের উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধপাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং হরি ভক্ত দাস একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে কাদের উপজেলার ভাটিপাড়া গ্রামের পাশের হাওরে বোরো ধান কাটতে কালিগুটা হাওরে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহতাপুর গ্রামের পাশের হাওরে ধান কাটতে গেলে একই সময়ে বজ্রপাতে হরি ভক্ত দাসও মারা যান।
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি