বেনাপোলে ভারতীয় সাবান ও ইমিটেশন উদ্ধার


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ মে ২০১৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় সাবান ও ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার বিকেল ৪টার দিকে পোর্ট থানার শিকড়ী বটতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জাগো নিউজকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সাবান আর ইমিটেশন সামগ্রী পুটখালী সীমান্ত পার করে যশোরের দিকে নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে শিকড়ী বটতলা নামক স্থানে অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ১ হাজার ১৮৮ পিস নুপুর, ৭ হাজার ৭৬ পিস চেইন এবং ১২০টি ভারতীয় সাবান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মূল্য ১৮ লাখ ১৫ হাজার ৯৬০ টাকা বলে বিজিবির সুবেদার জানান। উদ্ধার করা মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

মো. জামাল হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।