কোটালীপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১০ এএম, ১৪ মে ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম ও তৌকির নামে ৫ বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের পুকুরে ডুবে এ শিশুরা মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) তাদের মায়ের সঙ্গে পুকুর পাড়ে খেলতে যায়।

মায়েরা তাদের রেখে পুকুর পাড়ের ঈদগায়ে ধান শুকাতে ব্যস্ত থাকার একপর্যায়ে ওই শিশুরা খেলতে খেলতে সবার পানিতে পড়ে য়ায়। কিছুক্ষণ পর তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে খোঁজ করে দুই শিশুকে পায়। সঙ্গে সঙ্গে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল ও কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।