কোটালীপাড়ায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৪ মে ২০১৭
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে একদিনে ৪ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ও দুপুরে আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বিকেলে গোপালপুর গ্রামে রফিক শেখের জমজ ছেলে মোহাম্মদ উল্ল্যাহ ও আব্দুল্লাহ নদীর পাড়ে খেলতে যায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির সামনের নদী থেকে ২ শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুরে আমতলী গ্রামের লিটন মিয়ার ছেলে মোস্তাকিম (৫) ও আওলাদ মিয়ার ছেলে তৌকির (৫) পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মন্ডল ও কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।