সাফারি পার্কে জন্ম নিল আফ্রিকান জেব্রার বাচ্চা


প্রকাশিত: ১২:২০ পিএম, ১৭ মে ২০১৭

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিল আফ্রিকান জেব্রার প্রথম বাচ্চা। রোববার বিকেলে বাচ্চাটি জন্ম নিলেও পার্কের নির্ধারিত এলাকায় মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে জেব্রার ওই বাচ্চাটি। মা তার বাচ্চা জেব্রাটিকে সব সময় আগলে রাখছে।

পার্কে কর্মরত ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, রোববার বিকেলে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে জন্ম নিয়েছে ওই শিশু জেব্রাটি। জন্মের পর তার মা-ই বাচ্চাটির সেবা করে দাঁড় করিয়ে তোলে। এখন সে মায়ের সঙ্গেই পার্কে ছুটে বেড়াচ্ছে। অন্য কোনো জিরাফকে তার কাছে ভিড়তে দেয় না মা জিরাফ। এখন বাচ্চাটি মায়ের দুধ পান করছে। তবে প্রায় এক সপ্তাহ পরে বাচ্চাটি ঘাস খেতে শুরু করবে।

তিনি আরও জানান, ঘাস খেলেও পাশাপাশি প্রায় ৭/৮মাস বয়স পর্যন্ত বাচ্চা জেব্রা তার মায়ের দুধ পান করে থাকে। তারা ঘাস ছাড়াও লতা-পাতা খেয়ে বেঁচে থাকে। এরা প্রাকৃতিক পরিবেশে সাধারণত দল বেধে চলতে ভালোবাসে।

পার্কের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন জানান, অফ্রিকা থেকে ২০১৫ সালে এ পার্কে পাঁচটি পুরুষ এবং ছয়টি মাদী জেব্রা আনা হয়। এ নিয়ে পার্কে জেব্রা পরিবারের মোট সদস্য সংখ্যা হলো আটটি। পুরুষ বাচ্চারা চার বছরে এবং মাদী বাচ্চারা তিন বছর বয়সেই অনেকটা পূর্ণতা লাভ করে। প্রাকৃতিকভাবে ২০ বছর এবং সংরক্ষিত পর্যাপ্ত খাবারযুক্ত পরিবেশে তারা ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

আমিনুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।