ফতুল্লায় ৬ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২০ মে ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতনামা ৬ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লা দাপাস্থ শিশু কল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-২ (পথকলি) স্কুলের ভিতর একটি ঝোপ থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ফতুল্লা দাপাস্থ পথকলির স্কুলের দারোয়ান নামাজ পড়ে এসে স্কুলের ভিতরে একটি শিশুর মরদেহ দেখতে পান। পরে তিনি অাশপাশের লোকজন ডেকে আনেন। স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে আমি এবং এসআই নাজনীন ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা শিশুটির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই।

তিনি আরো জানান, শিশুটিকে অন্য স্থানে গলাকেটে হত্যার পর পথকলি স্কুলটি নিরিবিলি হওয়ার সুবাধে দুর্বৃত্তরা মরদেহটি ওই স্থানে ফেলে চলে যায়। শিশুটির পরণে লাল টিশার্ট ও ফুল প্যান্ট রয়েছে।

শিশুটির পরিচয় জানার জন্য স্থানীয় মসজিদে মাইকিং করা হয়েছে। শিশুটিকে এলাকার কেউ চিনতে পারছে না, শিশুটির পরিচয় শানাক্তের চেষ্টা চলেছে।

শাহাদাত হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।