সিলেটে বজ্রপাতে শিশুসহ নিহত ২


প্রকাশিত: ০৯:০২ এএম, ১০ মে ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমায় হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের পূর্ব পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২২) ও তার খামারের কর্মচারি এক শিশু (১০)। ওই শিশুর নাম জানা যায়নি। তবে তার গ্রামের বাড়ি কুমল্লিায় বলে জানা গেছে।

মানিকপুর গ্রামের জাহেদ আহমদ জাগো নিউজকে জানান, রোববার সকালে মানিকপুর গ্রামের পূর্ব পাশে একটি হাওরে খামারের হাঁস চরাতে যান আলী হোসেন ও তার কর্মচারি। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বজ্রপাতের ঘটনার খবর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদকে অবগত করা হয়েছে বলে জানান জাহেদ আহমদ।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনাটি আমাদের কেউ জানানি। যেহেতু বিষয়টি প্রাকৃতিক তাই স্বাভাবিকভেবেই হয়তো তারা জানানোর প্রয়োজন মনে করেননি।

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, মানিকপুরের দুইজন বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি তাকে এলাকাবাসী অবগত করেছেন।

ছামির মাহমুদ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।