এক দফা দাবিতে নার্সদের মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থী নার্সিং স্টুডেন্ট ও ইন্টার্ন নার্সরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়ণের মাধ্যমে চার বছর মেয়াদী বি.এস.সি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্ট্রার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূণ্য পদে সরকারি চাকুরিতে নেয়োগ প্রদান করা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সিং স্টুডেন্ট ও ইন্টার্ন নার্স।
রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী সময় অনুষ্ঠিত মানববন্ধনে চার শতাধিক নার্স অংশগ্রহণ করেন। তাদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশন-এর (ইনা) সভাপতি মো. মকুল হুসাইন, সাধারণ সম্পাদক কাকলী আক্তার, সহসভাপতি আশিকুর রহমান, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ম.না.ক) সভাপতি ফয়সাল আহম্মেদ, সাধারণ সম্পাদক রোবায়েত হোসান প্রমুখ।
আতাউল করিম খোকন/এমজেড/আরআইপি