গাজীপুরে বিপুল পরিমাণ মাদক ধ্বংস


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৫ মে ২০১৭

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়াবা, ফেনসিডিল, বাংলামদ, হেরোইন প্রভৃতি।

গাজীপুর আদালত সূত্র জানায়, আদালতের নির্দেশে গাজীপুরের বিভিন্ন থানা হতে উদ্ধারকৃত আলামত হিসেবে জব্দকৃত এসব মাদক বৃহস্পতিবার বিকেলে আদালত চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৮ হাজার ৭২৪ পিস ইয়াবা, ৩ হাজার ১৪৭ বোতল ফেনসিডিল, ৪৪৬ ক্যান বিয়ার, ২৯৪ লিটার বাংলা মদ, ১৩৯ কোজি গাঁজা, ১৫৭ পুরিয়া হেরোইন ও ৪৮ পিস পেথিডিন।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।