রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
রংপুরে ৩ দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ মসিউর রহমান রাঙ্গা।
রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা-পরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মদ, রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহম্মদ।
মেলায় সর্বমোট ২৬টি স্টল স্থান পেয়েছে। বিভাগের প্রতিটি জেলার একটি করে স্টল রয়েছে। ৩ দিনব্যাপী মেলা চলবে ১২ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে।
এমএএস/আরআইপি