খুলনায় আ.লীগের আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১০ মে ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সমাবেশ ও শুভেচ্ছা মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। এসময় তারা ভারতের সঙ্গে ছিটমহল সমস্যার সমাধান, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে অর্থ-বরাদ্দ, খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ, খুলনা-মংলা রেললাইন নির্মাণে জমি অধিগ্রহণের কাজ শুরু হওয়ায় অভিনন্দন জানায়।

সমাবেশে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য রাজনীতি করেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুখী সমৃদ্ধশালী অর্থনৈতিক দেশ উপহার দিতে চান। এটা শুধু একমাত্র সেই পারে, অন্য কেউ নয়। আর সে কারণেই তিনি যতবার ক্ষমতায় এসেছেন ততবারই জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন করেছেন।

তারা আরো বলেন, ২০১৮ সালে খুলনা হবে অর্থনীতিতে মডেল। এ সময় সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে অভিনন্দন জানান।

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি এড. সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ এবং  সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর খানজাহান আলী রোড দিয়ে রয়েল মোড়, পিটিআই মোড় ঘুরে আহসান আহমেদ রোড দিয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আলমগীর হান্নান/এআরই/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।