নারায়ণগঞ্জে জামায়াতের আমীর গ্রেফতার


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১১ মে ২০১৫

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় শহরের হাজীগঞ্জের বাসা থেকে তাকে গ্রফেতার করা হয়।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জাগো নিউজকে জানান, মহানগর জামায়াতের আমীর মাঈনুদ্দিন আহমাদের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
নাশকতার অভিযোগে মাঈন উদ্দিন আহমাদ এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। তিনি এর আগে দীর্ঘ বছর নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামের আমীরের দায়িত্ব পালন করেছিলেন। মাঈন উদ্দিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে যত নাশকতা সৃষ্টি হয়েছিল তার নির্দেশে হয়েছিল বলে ওসি মঞ্জুর কাদের জানান।  
 
মো. শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।