গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত


প্রকাশিত: ১০:৩২ এএম, ৩০ মে ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুরের সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। পড়নে কালো কামিজ এবং গোলাপি সালোয়ার রয়েছে।

টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম জানান, ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ওই নারীর অজ্ঞাত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।