শ্রীপুরে ব্যাটারি কারখানায় আগুন


প্রকাশিত: ০৬:২১ এএম, ৩১ মে ২০১৭

গাজীপুরে শ্রীপুর উপজেলায় চীনার মালিকানাধীণ ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান।

শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর মো. জিহাদ মিয়া জানান, স্থানীয় কেওয়া এলাকার গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার মেঝেতে থাকা ককশিটে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

আগুনে একলতলা টিনশেড ভবনের কারখানায় থাকা তৈরি ব্যাটারি ও কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কেউ আহত হওয়ারও খবর পাওয়া যায়নি।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।