ট্রাক চাপায় ইজি বাইক চালক নিহত


প্রকাশিত: ০৬:০১ এএম, ১২ মে ২০১৫

গোপালগঞ্জে ট্রাক চাপায় ইজি বাইকের চালক অলোক মণ্ডল (১৯) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ছোট ডোমরাশুর গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত অলোক মণ্ডল গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের ছোট ডোমরাশুর গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের চেয়ারম্যান মুকসুদ আলী খান জাগো নিউজকে জানান, ডোমরাশুর ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা ইজি বাইককে পেছন দিক দিয়ে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক অলোক মারা যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।