শ্রীপুরে মানব কঙ্কালের হাড় উদ্ধার


প্রকাশিত: ১১:৩৮ এএম, ৩১ মে ২০১৭

গাজীপুরের শ্রীপুর থেকে মাথার খুলিসহ মানব দেহের কঙ্কালের কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুুপুরে উপজেলার টেংড়া মধ্যপাড়া এলাকায় থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আইনুল হক জানান, গত রাত ১২টার দিকে স্থানীয় এক যুবক বাড়ি ফেরার পথে অন্ধকারে অজ্ঞাত দুই ব্যক্তির কথোপকথন শুনে। এসময় তাদের পরিচয় জানতে চাইতে ওই দুই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই যুবক বাড়ি থেকে টর্চ লাইট এনে সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় মানব দেহের হাড় ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি তাকে এবং শ্রীপুর থানায় জানায়।

শ্রীপুর থানা পুলিশের এসআই কায়সার আহমেদ জানান, খবর পেয়ে দুপুরে কঙ্কালের হাড়গুলো উদ্ধার করা হয়েছে। একটি শপিং ব্যাগে মানব দেহের হাড়গুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। কঙ্কালটি আনুমানিক ৭/৮ মাস আগের এবং চোরেরা বিক্রির জন্য নিয়ে হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।