গোপালগঞ্জে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০১ জুন ২০১৭

গোপালগঞ্জে বজ্রপাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের এক ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রের নাম হারুন হাসানাত (২০)। সে বিশ্ববিদ্যালযের আইন বিভাগ (সম্মানের) প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে হারুন ক্যাম্পাসের বাইরের বাজার থেকে কেনাকাটা শেষে হলে ফিরছিল। পথে তার উপর এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম হুমায়ূন কবীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।