উখিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৪ জুন ২০১৭
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্যারডেবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম, আবুল কালাম (৫২)। তিনি রুহুল্যারডেবা এলাকার মরহুম আলী আহমদ মিস্ত্রীর ছেলে।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৯টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে আহত হন আবুল কালাম। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খবরটি শুনেছেন বলে জানিয়েছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত আবুল কালামের পরিবার আবেদন করলে জেলা প্রশাসনের পক্ষে থেকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।