নাসিরনগরে আন্তঃজেলা ডাকাত সর্দারের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৭ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আহের মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আহের মিয়া নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের জাহের মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত তিনদিন আগে জুয়া খেলার জন্য আহের মিয়াকে তার সহযোগীরা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আহের মিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার আহের মিয়ার স্ত্রীর মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আহের মিয়াকে হত্যা করার বিষয়টি জানালে তিনি নাসিরনগর থানা পুলিশকে জানান। এরপর পুলিশ রোববার বিকেল ৪টার দিকে ফান্দাউক গ্রামের একটি খাল থেকে আহের মিয়ার মরদেহ উদ্ধার করে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, আহের মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানাসহ পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।