ফতুল্লায় দুই ইভটিজারকে ছয় মাস করে কারাদণ্ড
নারায়ণগঞ্জ ফতুল্লায় ইভটিজিং করার অভিযোগে দুই বখাটেকে ৬মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বখাটে সাইফ খান লিংকন (২২) ও বাবুল হোসেন শান্তকে (২৩) বিনাশ্রম কারাদণ্ড দেন ।
এর আগে বুধবার সকালে গৃহবধু পায়েল বেগমকে উত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার এএসআই আব্দুল কাদের জানান, শহরের জামতলার আব্দুল হামিদ সড়কের ভাড়াটিয়া দক্ষিণ আফ্রিকার নাগরিক সামুয়েল’র স্ত্রী (বাংলাদেশের নাগরিক) পায়েল বেগম প্রতিদিন ভোরে গাড়ি ড্রাইভিং করতে বের হলে বখাটেরা উত্যক্ত করে আসছিল।
বুধবার সকালে ওই বখাটেরা পায়েলকে উত্যক্ত করার সময়ে স্থানীয় লোকজন আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের ভ্রাম্যমান আদালতে নেয়া হলে সদর উপজেলার নিবার্হী অফিসার (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী ঘটনাস্থলে এসে তাদের দুইজনকে ৬মাস করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সাইফ খান লিংকন ফতুল্লার দেওভোগ বেপারীপাড়ার মৃত নাসির খানের ছেলে ও শহরের আমলাপাড়া দরগা বাড়ির মানিক সওদাগারের ছেলে বাবুল হোসেন শান্ত।
মো:শাহাদাৎ হোসেনে/ এসকেডি/পিআর