পুলিশ-ডাকাত গোলাগুলি, ওসিসহ আহত ৩
কক্সবাজারের চকোরিয়া উপজেলার বদরখালী কোদালিয়া ঘোনা এলাকায় ডাকাতদলের সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের গোলাগুলির ঘটনায় ডিবির ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে এক ডাকাতকে আটক ও বিপুল গোলাবরুদ জব্দ করেছে পুলিশ। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোদালিয়া ঘোনা রামপুরায় অভিযান চালিয়ে শহীদ উল্লাহ (৩৫) নামে এক ডাকাতকে আটক এবং প্রচুর গোলা বারুদ জব্দ করা হয়। আটক শহিদ উল্লাহ চকোরিয়া পৌরসভার পালাকাটা সওদাগর ঘোনার নুর নবীর ছেলে।
ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্ধুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা গুলি এবং ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এসকেডি/বিএ/আরআইপি