নারায়ণগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ১৯ জনের আত্মসমর্পণ


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৪ জুলাই ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা ভাঙচুর, লুটপাট ও কলেজ ছাত্র হত্যা মামলায় ১৯ জন আদালতে আত্মসমর্পণ করেছে। পরে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোনের নির্দেশ দেন। 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে জেল হাজতে পাঠান।

আত্মসমর্পণকারীরা হলেন, উপজেলার বাহের চর গ্রামের আব্দুল করিম প্রধানের তিন ছেলে তোফাজ্জল হোসেন, আল-আমিন, আবুল হোসেন একই গ্রামের বাবু, রুবেল, রশিদ, জহিরুল, গিয়াস উদ্দিন, জাকারিয়া, জাকির হোসেন, হাফিজ উদ্দিনের ছেলে আল-আমিন, মোমেন, মোস্তফা, ফাহিম, ডালিম, খলিল এবং পাশের গ্রাম কাকাইল মোড়ের আবেদ আলী, হক সাব ও মঞ্জুরুল।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা উচ্চ আদালতে জামিন আবেদন করেছিল। কিন্তু উচ্চ আদালত তাদের জামিন না দিয়ে এক সপ্তাহের মধ্যে নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এতে মামলার মোট ৪১ জন আসামির মধ্যে ১৯ জন আদালতে আত্মসমর্পণ করেছেন।

পিপি আরও জানান, গত ২৮ মার্চ সকালে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে উপজেলার নয়নাবাদ গ্রামের রহিজ উদ্দিনের ছেলে কলেজছাত্র নাজমুলকে (১৯) তোফাজ্জল গংরা এলোপাতাড়ি পিটিয়ে ও টেটা দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। একই সময় স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের বাড়ি-ঘর ভাংচঙর করে টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রহিজ উদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় ৪১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শাহাদাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।