সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিকে কোনো ভয় নয়, কেন্দ্র দখল করতে এলে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়াকে ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
জনসভায় বিশেষ অতিথির উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ, হাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার বক্তব্য রাখেন।
জাহিদ পাটোয়ারী/এমএন/জেআইএম