ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ


প্রকাশিত: ০২:২৩ এএম, ২১ মে ২০১৫
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে ঢাকাগামী মেইল (ওয়ানআপ) ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মুজামদার বিষয়টি নিশ্চিত করে জনান, রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল (ওয়ানআপ) ট্রেনটি ভোর পৌনে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসামাত্র ট্রেনটির তিনটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার কাজ শেষে হলেই ট্রেন চলাচল স্বাভাকি হবে বলে জানান ওসি।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।