টেকনাফে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৬ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

টেকনাফ বাহারছড়ার শামলাপুরে সড়ক দুর্ঘটনায় লুৎফর রহমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উত্তর শীলখালী গ্রামের নুরুল আলমের ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বাহারছড়া টমটম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল হক জানান, বিকেলে যাত্রীবাহী ইজিবাইক শামলাপুর বাজারে পশ্চিমে মেরিন ড্রাইভ রোডে বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়।

এতে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সামান্য আহত হলেও চাপা পড়ে লুৎফর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত চট্টগ্রামে প্রেরণ করে। পথিমধ্যে বিকেল ৩টার দিকে লুৎফর রহমান মারা যায়।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।