চট্টগ্রামে ৮ ওষুধ বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে বাঁশখালীর জলদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ওষুধের প্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম ওষুধ প্রশাসন।
বৃহস্পতিবার চট্টগ্রাম ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক কেএম মুহসীনিন মাহবুবের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আহমদ খান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাসেদুল কাদেররের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ওষুধ তত্ত্বাবধায়ক কেএম মুহসীনিন মাহবুব। এসময় অভিযানের কথা শুনে তার পার্শ্ববর্তী দোকানগুলোর মালিকরো দোকান বন্ধ করে পালিয়ে যান।
এমজেড/আরআই