কালিয়াকৈরে বাসচাপায় পথচারী নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুরে বাসচাপায় খলিলুর রহমান (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত খলিলুর রহমান জামালপুরের মেলান্দহ থানার বাগবাড়ী গ্রামের মৃত দিলু মিস্ত্রীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস স্টেশনের পার্শ্ববর্তী শিলা-বৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় সড়ক পার হওয়ার সময় (ঢাকা মেট্রো-জ-১৪-১১৩৮) একটি যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি