আ.লীগ নেতাসহ ৯ জুয়াড়ি গ্রেফতার


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৯ জুলাই ২০১৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জুয়ার আসর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তাদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে কোটালীপাড়া থানা-পুলিশ উপজেলার তারাকন্দ গ্রামের একটি পুকুরপাড়ের জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন উপজেলার কুশলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক জামাল শেখ (৫৫), জুয়ারী মো. দেলোয়ার হোসেন হাওলাদার (৪৮), জুয়েল গাজী (৩০), সুজিৎ শেখ (২৫), আয়নাল শেখ (৪৫), জাবের আলী (৪২), মিজান মোল্লা (৪৫), নরেশ হালদার (২৮) ও প্রেমানন্দ গাইন (২৭)। এদের বাড়ি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বলেন, তারাকন্দ গ্রামের ওই পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছিল জুয়াড়িরা। শনিবার ওই আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ ওই নয়জনকে গ্রেফতার করা হয়। রোবর দুপুরে তাদের গোপালগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে বলেও জানান ওসি।

এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।