২০০ বোতল হুইস্কিসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৩ মে ২০১৫

কুমিল্লার দেবিদ্বার থানা ও মিরপুর হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে ২০০ বোতল হুইস্কিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্যাসফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বি-পাড়া থানার আটকিলা পাড়ার আবদুল হামিদের ছেলে আবু তাহের (৩২) এবং একই উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামের আবদুল আলীমের স্ত্রী রোমানা বেগম (২৮)।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপালনগর গ্যাসফিল্ড এলাকায় বি-পাড়া থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২০০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এসময় পুলিশ সিএনজিচালিত অটোরিকশা চালক এবং এক নারীকে গ্রেফতার করে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. গোলাম মোস্তফা বাদী হয়ে দেবিদ্বার থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

মো. কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।