কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৩ মে ২০১৫

কুমিল্লার হোমনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোমনা উপজেলা সদরের বাস স্ট্যান্ড চত্বরে দুর্বৃত্তরা জজ মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে গভীর রাতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত জজ মিয়া হোমনা সদর পশ্চিম পাড়ার মো. আনোয়ার আলীর ছেলে। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। এদিকে ওই ঘটনায় হোমনা থানায় হত্যা মামলা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।