কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৪ জুলাই ২০১৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার বিকেলে অপেক্ষমান একটি রডবাহী লং ভেহিকেলকে পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গাজীপুর এলাকায় শুক্রবার বিকেল সোয়া ৪ টায় অপেক্ষমান একটি রডবাহী লং ভেহিকেলকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের একজন অজ্ঞাত যাত্রী নিহত ও কমপক্ষে ১৫ জন বাস যাত্রী গুরুতর আহত হয়। 

আহতদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি বাসের স্টাফ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।