মেহেন্দিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৪ মে ২০১৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের পশ্চিম ভাঙ্গা গ্রাম থেকে কবির হোসেন বেপারী (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় কাজীরহাট থানা পুলিশ। কবির ওই গ্রামের হানিফ বেপারীর ছেলে।

কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, শনিবার রাতে তার মা বকাঝকা করেন। পরে বাবা ও ছেলে একই খাটে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ছেলেকে পাশে দেখতে না পেয়ে খোঁজ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের বাগানে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।