রাসিক কাউন্সিলর টুনু গ্রেফতার


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ মে ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা রুহুল আমিন টুনুকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরের দিকে ভেড়িপাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটকের পর পরই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় তিনি আরো জানান, নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ছাড়াও বেশ কয়েকটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি তিনি।

শাহারিয়ার অনতু/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।