দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৬ জুলাই ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করে। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ল-১৫-২২১৩) আটক করা হয়। 

এ সময় মো. নুরুল ইসলাম ও মো. আলম নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ কায়দায় লুকানো ট্রাক থেকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এত বড় ইয়াবার চালান আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।

হোসেন চিশতী সিপলু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।