গাজীপুরে ৭ আসামি নিহত : শ্রীপুর থানার ওসি ক্লোজড


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৫ মে ২০১৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৭ আসামি নিহতের ঘটনায় শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনর্চাজ আব্দুল মোতালেবকে (ওসি) ক্লোজড করে পুলিশ লাইনসে নেয়া হয়েছে।

 এদিকে এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঘটনাটি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলেয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশাদুর রহমান। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এর আগে সোমবার বিকেল চারটার দিকে শ্রীপুর থানার ৬ জন পুলিশ ১৩ জন আসামিকে নিয়ে একটি লেগুনাযোগে গাজীপুর আদালতের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে গাজীপুরের গোড়াবাড়িতে একটি কাভার্ডভ্যানের সঙ্গে আসামি বহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ৬ জন আসামি এবং ঢাকার নেয়ার পথে এক পুলিশ কন্সটেবল নিহত হন।

# আদালতে যাওয়া হলো না ৭ আসামির

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।