না.গঞ্জে ২১ নৌযানের মালিক-চালকের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৫ মে ২০১৫

সার্ভে, রেজিস্ট্রেশন, সুকানি, ড্রাইভিং সনদ এবং বিবিধ ত্রুটি থাকায় নারায়ণগঞ্জে ২১টি নৌযানের মালিক বা চালকের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর। সোমবার নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিট্রা বিভাগের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য বাদি হয়ে সমুদ্র পরিবহন অধিদফতরের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নৌ-আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, এমবি তাইফা এর নওয়াব মিয়া, এমভি হৃদয়-২ এর নুরুল আলম, এমবি হযরত মায়েল এর শাহ-আলম ও সোহরাব উদ্দিন, এমবি মোহসেন আউলিয়া এর শাহজাহান গং, এমবি মরিয়ম নৌ-পরিবহনের সফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, এমবি মেমোরী-২৯ এর ব্রি. জে. শহীদউল্লাহ চৌধুরী, এমবি হাজী হান্নান-৩ এর মাহাবুব সরদার, ওটি নিউস্টার এর রফিকুল ইসলাম, জাকির হোসেন ও মো. ইসমাইল, ওটি মেহতাজ নিগার এর মো. মহিউদ্দিন, এমবি এমদাদ এর আব্দুর রহিম বীর, এমবি মামা ভাগিনা-৩ এর নুরু মিয়া গং, এমবি শাকিল এর রইস মিয়া, এমবি সুপ্রভাত এর বিমল সরকার ও শায়েদ আলী, এমবি ঋতু বর্ণালী এর আমিনুল ইসলাম গং, এমবি মালা এর ছানাউল্লাহ, এমবি আয়শা-২ এর হাজী মো. নুরুল ইসলাম, এমভি সোহাগ-১ এর আল আমিন গং, এমবি বশির এর মো. বশির আহাম্মেদ, এমবি রাজ্জাক এর হাজী দেলোয়ার হোসেন, এমবি হাজী আব্দুস সালাম এর সালাম মিয়া, ওটি সারুলিয়া এর ফারুক আজম প্রমুখ।

মামলার বাদি বাবু লাল বৈদ্য জানান, নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিভিন্ন সময়ে নৌযান পরিদর্শন করা হয়। অভ্যন্তরীণ নৌ-অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী ২০০৫) এর বিভিন্ন ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।